রোগীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা
সিরিয়াল নেওয়া: চেম্বারে আসার আগে ফোনে সিরিয়াল নিয়ে নিন — ০১৯৭৭-৬৭৭৬৭৭। অনলাইনে আবেদন করলে রিসেপশন থেকে ফোন করে নিশ্চিত করা হবে।
পরীক্ষার আগে: কিছু পরীক্ষার জন্য খালি পেটে আসতে হয় (যেমন ব্লাড সুগার ফাস্টিং, লিপিড প্রোফাইল)। প্রতিটি পরীক্ষার পাতায় প্রস্তুতির নিয়ম দেখে নিন, অথবা রিসেপশনে জিজ্ঞাসা করুন।
সাথে আনুন: আগের প্রেসক্রিপশন ও রিপোর্ট (যদি থাকে)।
রিপোর্ট সংগ্রহ: অধিকাংশ রিপোর্ট নির্ধারিত সময়ে রিসেপশন থেকে সংগ্রহ করা যায়।
জরুরি প্রয়োজন: আগে ফোনে জানিয়ে রাখলে ২৪ ঘণ্টা সেবা দেওয়া হয়।